× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্ব সুন্দরী অভিনেত্রীদের তালিকায় তৃতীয় হানিয়া আমির

বিনোদন ডেস্ক।

৩০ আগস্ট ২০২৫, ১৯:০২ পিএম

ছবি: সংগৃহীত।

পাকিস্তানি বিনোদন জগতের  মুখ হানিয়া আমির আবারও আলোচনার কেন্দ্রে। শুধু পর্দায় অভিনয় নয়, গ্ল্যামার আর ব্যক্তিত্বের অনন্য মিশেলে বিশ্বজুড়ে তৈরি করেছেন ভক্তদের বিশাল আস্তানা। তারই স্বীকৃতি মিলল এবার আন্তর্জাতিক মঞ্চে—আইএমডিবি প্রকাশিত ২০২৫ সালের বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি, তাও সরাসরি তৃতীয় স্থানে।

এমন সাফল্যের মধ্যেই হানিয়ার সাম্প্রতিক গ্ল্যামারাস লুক ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা তিনটি ছবিতে ধরা দিয়েছেন একেবারেই ভিন্ন রূপে। 

ছবিগুলোতে তাকে দেখা যায় ঝলমলে গাঢ় মেরুন রঙের লং গাউনে। কাঁধে প্যাড-স্টাইল ডিজাইন আর শরীরের সঙ্গে মানানসই ফিট কাট তার সাজে এনেছে বাড়তি আভিজাত্য।

চুলে হালকা কার্ল, খোলা স্টাইল আর উজ্জ্বল মেকআপে হানিয়া যেন ভক্তদের মুগ্ধতার জোয়ারে ভাসিয়েছেন। ছবিগুলো ঘিরে ভক্তদের প্রশংসা বইছে সোশ্যাল মিডিয়ায়। সাফল্যের ধারাবাহিকতায় হানিয়া আমির এখন শুধু পাকিস্তানের নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনের আলোচিত এক নাম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.