× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘সে ভুল বলেছে’, দেবের বিতর্কিত মন্তব্যের কড়া জবাব দিলেন শুভশ্রী

বিনোদন ডেস্ক।

২৪ অক্টোবর ২০২৫, ১৫:০৯ পিএম

ছবি: সংগৃহীত।

অভিনেতা দেবের একটি বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়ায় অভিনেত্রী শুভশ্রী স্পষ্ট করে জানিয়েছেন, দেব 'ভুল বলেছে।' 

দীর্ঘ প্রতীক্ষার পর দেব-শুভশ্রী অভিনীত ছবি 'ধূমকেতু' মুক্তি পেয়েছে; প্রায় এক দশক পর ব্লকবাস্টার এই ছবিটি চলতি বছর দর্শকদের সামনে আসে। ভক্তদের ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে ছবি মুক্তির আগে প্রচারের স্বার্থে দেব এবং শুভশ্রী এক মঞ্চে এসেছিলেন, যার ফলে এই জনপ্রিয় জুটিকে ভবিষ্যতে ফের পর্দায় দেখার আশা জেগেছিল দর্শকদের মনে। 

কিন্তু সিনেমা মুক্তির পরপরই দেব মন্তব্য করেন, 'দুই সন্তানের মা শুভশ্রীর মুখে আর ওই ইনোসেন্স নেই,' যা নতুন বিতর্ক সৃষ্টি করে এবং শুভশ্রীর মনঃক্ষুণ্ণ হওয়ার কারণ হয়। এই মন্তব্যের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়।

এদিকে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শুভশ্রী এই পুরো বিষয়টি নিয়ে মুখ খোলেন। দেবের সঙ্গে 'ধূমকেতু' ছবির প্রচারে এক মঞ্চে আসা প্রসঙ্গে শুভশ্রী বলেন, 'আমি জীবনে যা করেছি সততার সঙ্গে করেছি। আমি যখন 'ধূমকেতু'-এর প্রচারের জন্য হ্যাঁ বলেছিলাম, সেটা সৎভাবেই বলেছি।' 

শুভশ্রী আরও বলেন যে, 'সত্যি বলতে আমাদের জুটিটা বাঁচিয়ে রাখতে আমরা কেউ কোনো এফার্ট দিইনি, ইন্ডাস্ট্রির কেউ দেয়নি। শুধু অডিয়েন্স আমাদের জুটিটা বাঁচিয়ে রেখেছে ভালোবাসায়। ফ্যানেরা আমাদের জুটিটা বাঁচিয়ে রেখেছে। সেটার ফল ছিল সেই রাতটা, তারপর ঝড় উঠেছে ইন্টারনেটে। আমি কখনই সেটাকে অপমান করতে পারি না।'

অভিনেত্রীর কথায়, 'আমরা যে চরিত্রগুলো করছি শুধু সেগুলো থাকবে না কিন্তু আমাদের কথাগুলো থেকে যাবে। আমরা কীভাবে মানুষকে ট্রিট করছি থেকে যাবে। আমি কীভাবে পুরুষকে ট্রিট করছি, একজন পুরুষ আমাকে কীভাবে ট্রিট করছে সবটা থেকে যাবে।'

 দেবের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, 'আমি দেবের পরের ইন্টারভিউটাও দেখেছিলাম। তার প্রত্যেকটা ইন্টারভিউতে হয়ত না বুঝেই নিজের অনুভূতিটা ব্যক্ত করেছে। আমি কিন্তু আগেও বলেছি, হয়ত ও না বুঝেই বলেছে। কিন্তু সেটা অনেক মানুষকে কষ্ট দিতে পারে। তবে আমি এখনও বলব, সে ভুল বলেছে।' 

শুভশ্রী আরও বলেন, 'পুরুষ মানেই বিশাল বড় জায়গায় আছে, মেয়েরা চুপ করে যাবে কিছু বলবে না... সেই কারণেই আমি কোনো প্রমোশন্যাল প্রয়োজনীয়তা না থাকলে প্রেসের সঙ্গে সেভাবে কথা বলি না। 'ধূমকেতু'র পর ওই জিনিসটা হওয়ার দরকার ছিল না।' তিনি মনে করেন, একজন নারীকে অনেক সময় সুর চড়াতে হয়, কারণ তার পক্ষে সওয়াল করা নিরপেক্ষ মানুষদের বোঝানোর দরকার ছিল যে তিনিও তাদের সঙ্গেই আছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.