× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লন্ডনে চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৬ সিনেমা

বিনোদন ডেস্ক।

০৫ মে ২০২৬, ১৭:৪০ পিএম

ছবি: সংগৃহীত।

যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৭তম আসর। সেখানে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ৬টি সিনেমা। 

আগামী ১৭ মে পূর্ব লন্ডনের জেনেসিস সিনেমা হলে শুরু হয়ে ২৩ মে পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী এই আয়োজন।

উৎসবে ১০টি দেশের ২৫টির বেশি সিনেমা প্রদর্শিত হবে। এতে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে থাকছে বাংলাদেশের ‘আগন্তুক’। ছবিটির পরিচালক সুমন ধর। এতে অভিনয় করেছেন পূজা চেরী ও শ্যামল মাওলা।

বাংলাদেশ থেকে নির্বাচিত অন্যান্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে নয়া মানুষ (পরিচালনা: সোহেল রানা বয়াতি), উড়াল (পরিচালনা: জোবায়দুর রহমান), নয়া নোট (পরিচালনা: অনন্য প্রতীক চৌধুরী), দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল (পরিচালনা: আকাশ হক) এবং দ্য স্টোরি অব আ রক (পরিচালনা: জাক মীর)।

এর মধ্যে ‘নয়া মানুষ’ সিনেমাটি উৎসবের দ্বিতীয় দিনে বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রদর্শিত হবে। সিনেমাটির পরিচালক সোহেল রানা বয়াতি জানান, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে এবং সহজ-সরল গল্পের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে।

বেদনার বালুচরে উপন্যাস অবলম্বনে নির্মিত ‘নয়া মানুষ’-এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মাসুম রেজা।

আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের একাধিক সিনেমার অংশগ্রহণ দেশের চলচ্চিত্র শিল্পের জন্য ইতিবাচক বার্তা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.