× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন তৃষা কৃষ্ণান!

বিনোদন ডেস্ক।

০৬ মে ২০২৬, ১৪:৪০ পিএম

ছবি: সংগৃহীত।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয় এর দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে) চমকপ্রদ সাফল্যের পর নতুন করে ভাইরাল হয়েছে দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানের একটি পুরোনো সাক্ষাৎকার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।

২০০৪ সালের ওই সাক্ষাৎকারে মজার ছলে তৃষাকে বলতে শোনা যায়, তিনি আগামী ১০ বছরের মধ্যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে চান। এমনকি হাসতে হাসতে তিনি বলেন, ‘আপনারা আগে ভোট দিয়ে আমাকে জিতিয়ে আনুন, তারপর বলব আমি কী করব।’

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিজয়ের উত্থানের সঙ্গে তৃষার সেই মন্তব্য নতুন করে সামনে আসায় বিষয়টি নিয়ে কৌতূহল বেড়েছে।

এরই মধ্যে নিজের ৪৩তম জন্মদিনে চেন্নাইয়ে বিজয়ের বাসভবনে তৃষার উপস্থিতি আলোচনাকে আরও বাড়িয়ে দিয়েছে। সোমবার সকালে তাকে সেখানে যেতে দেখা যায়, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সাম্প্রতিক ফলাফলের ধারায় দেখা যাচ্ছে, বিজয়ের দল ১০৭টি আসনে এগিয়ে রয়েছে এবং রাজ্যের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করছে। এমন পরিস্থিতিতে তৃষার এই সফরকে কেউ কেউ শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, ভিন্ন ইঙ্গিত হিসেবেও দেখছেন।

জন্মদিনের দিনটিতে তৃষা ভোরে  তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দির-এ পূজা দেন। সাধারণ পোশাকে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে মন্দিরে প্রবেশ করতে দেখা যায় তাকে। কেউ কেউ ধারণা করছেন, বিশেষ কোনো উদ্দেশ্যেই এই পূজা দিয়েছেন তিনি।

যদিও বিজয় ও তৃষার সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে গুঞ্জন শোনা গেছে, এ বিষয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি কেউই। তবে রাজনৈতিক অঙ্গনে বিজয়ের উত্থান, তৃষার পুরোনো মন্তব্য এবং সাম্প্রতিক উপস্থিতি-সব মিলিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.