× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দল যার যার কিন্তু মেসি সবার: বুবলী

বিনোদন ডেস্ক।

১৭ জুন ২০২৬, ১৪:৫৪ পিএম

ছবি: সংগৃহীত।

সবুজ গালিচায় যখন জাদুকর লিওনেল মেসির পা ছোঁয়, তখন চিরপ্রতিদ্বন্দ্বী শিবিরের কট্টর সমর্থকেরও চোখ ফেরানো দায়। ২০২৬ বিশ্বকাপের নিজেদের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমে সেই চেনা ম্যাজিক দেখালেন আর্জেন্টাইন। ম্যাচের মাত্র ১৭ মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে আলবিসেলেস্তেদের এনে দেন প্রথম সাফল্য। এরপর একে একে আরও দুই গোল।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে আর্জেন্টিনার শুরুটা হলো একদম মেসিময়। আর তার জাদুকরী হ্যাটট্রিকেই আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

মাঠের সেই ফুটবল উন্মাদনা গ্যালারি কিংবা স্টেডিয়ামের গণ্ডি পেরিয়ে এবার আছড়ে পড়েছে সাধারণ দর্শক থেকে শুরু করে শোবিজ তারকাদের মনেও। আর তাতেই নিজের ফুটবল আবেগকে ধরে রাখতে পারলেন না ঢাকার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী।

ব্যক্তিগত জীবনে বুবলী কিন্তু আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিলের কট্টর সমর্থক। তবে চিরবৈরী শিবিরের হয়েও মেসির এমন অতিমানবীয় পারফরম্যান্সে বুঁদ হয়েছেন এই ঢালিউড সুন্দরী। আর্জেন্টিনার দুর্দান্ত এই শুরুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বুবলী যেন বিস্ময় প্রকাশ করে প্রশ্ন ছুড়েছেন, ‘মেসি এত ভালো খেলে কেন?’

ব্রাজিলকে সমর্থন করলেও মেসির খেলা দেখে মুগ্ধ ঢালিউড অভিনেত্রী বুবলী। সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, ‘এই লোকটা কীভাবে এত দারুণ খেলে? লিওনেল মেসি আসল জাদুকর। দল যার যার, কিন্তু মেসি সবার!’

ব্রাজিল সমর্থক হয়েও মেসির প্রতি বুবলীর এমন অকপট প্রশংসা ও মুগ্ধতা এরই মধ্যে নজর কেড়েছে নেটিজেনদের।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.