× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাদা ব্লেজারের রাজকীয় লুকে অপরূপ জয়া

বিনোদন ডেস্ক।

০৭ জুলাই ২০২৬, ১৬:২৯ পিএম

ছবি: সংগৃহীত।

সেনসেশন চরকি কার্নিভ্যালের রেড কার্পেটে এবার একেবারে নতুন স্টাইলে হাজির হয়েছেন অভিনেত্রী জয়া আহসান। তার পরিশীলিত পাওয়ার ড্রেসিং লুক মুহূর্তেই ফ্যাশনপ্রেমীদের দৃষ্টি কাড়ে। আধুনিকতা ও আভিজাত্যের মিশেলে তৈরি এই সাজে ছিল আত্মবিশ্বাসী ব্যক্তিত্বের স্পষ্ট প্রকাশ।

সাদা ব্লেজারের রাজকীয় লুকে অপরূপ জয়াজয়ার লুকের প্রধান আকর্ষণ ছিল সাদা রঙের ডাবল-ব্রেস্টেড ব্লেজার। কোমর পর্যন্ত নিখুঁত ফিটিং এবং লম্বা কাটের নকশা তার উপস্থিতিকে আরও শক্তিশালী ও স্টাইলিশ করে তুলেছে।

সাদা ব্লেজারের রাজকীয় লুকে অপরূপ জয়াব্লেজারের স্ট্রাকচার্ড শোল্ডার এবং সোনালি রঙের বোতাম পুরো পোশাকে যোগ করেছে এলিগ্যান্ট আবহ। এর সঙ্গে তিনি পরেছিলেন একই রঙের ওয়াইড-লেগ ট্রাউজার, যা লুকটিকে দিয়েছে পরিপূর্ণতা।

সাদা ব্লেজারের রাজকীয় লুকে অপরূপ জয়াএই পাওয়ার ড্রেসিংয়ের সঙ্গে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার স্টেটমেন্ট জুয়েলারি। ব্লেজারের গভীর নেকলাইনে শোভা পেয়েছে সোনালি টোনে তৈরি সবুজ পাথরের লেয়ারড নেকলেস। পান্না সবুজ রঙের পাথরের ব্যবহার পুরো সাজে এনেছে রাজকীয় আবেদন।

সাদা ব্লেজারের রাজকীয় লুকে অপরূপ জয়ানেকলেসের সঙ্গে মিল রেখে হাতে ছিল একই ধরনের সবুজ পাথর বসানো বড় আকারের একটি স্টেটমেন্ট রিং, যা লুকের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে।

সাদা ব্লেজারের রাজকীয় লুকে অপরূপ জয়াঅনুষঙ্গ হিসেবে জয়া বেছে নিয়েছেন সাদা রঙের স্ট্রাকচার্ড টপ-হ্যান্ডল ব্যাগ। আর পায়ে ছিল ডেনিম নীল রঙের হিল, যা সাদা পোশাকের সঙ্গে দৃষ্টিনন্দন কনট্রাস্ট তৈরি করেছে।

সাদা ব্লেজারের রাজকীয় লুকে অপরূপ জয়াচুলে ছিল স্লিক ব্যাক-ব্রাশড হেয়ারস্টাইল। মেকআপে সফট স্মোকি আই, নিখুঁতভাবে আঁকা ভ্রু এবং গ্লসি ন্যুড লিপস্টিক তার গ্ল্যামারাস উপস্থিতিকে আরও উজ্জ্বল করেছে। এই সম্পূর্ণ গ্ল্যাম লুকের মেকওভার করেছেন জাহিদ খান ব্রাইডাল মেকওভার।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.