× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেবকে ছেড়ে এবার বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে রুক্মিণী

বিনোদন ডেস্ক।

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ এএম

ছবি: সংগৃহীত।

বেশ কিছু দিন ধরেই বড়পর্দা থেকে দূরে রুক্মিণী মৈত্র। বাংলা ছবিতে তার শেষ কাজ ‘হাঁটি হাঁটি পা পা’, গত বছরে মুক্তি পায়। এর পর থেকে আর কোনও নতুন বাংলা ছবিতে দেখা যায়নি অভিনেত্রীকে। যদিও মাঝেমধ্যে তার নতুন কাজ নিয়ে নানা জল্পনা শোনা গিয়েছে। আপাতত টলিপাড়ার বদলে মুম্বাইয়েই বেশি সময় কাটাচ্ছেন রুক্মিণী। শোনা যায়, এখন পাকাপাকি ভাবেই বলিউড পাড়ায় থাকার পরিকল্পনা করেছেন তিনি।

এরই মধ্যে রুক্মিণীর নতুন কাজ নিয়ে জোর গুঞ্জন। নায়িকার ঘনিষ্ঠ সূত্রের খবর, অক্ষয় কুমারের আসন্ন ছবি ‘সমুক’-এ দেখা যেতে পারে তাকে।

ছবিতে ঠিক কী ধরনের চরিত্রে রুক্মিণীকে দেখা যাবে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। আনুষ্ঠানিক ঘোষণাও হয়নি।

প্রসঙ্গত, বাংলা ছবিতে অবশ্য রুক্মিণীর অনুপস্থিতির মধ্যেই তার ‘বিশেষ বন্ধু’ দেবের ব্যস্ততা বেড়েছে টলিপাড়ায়। ইদানীং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছবির প্রচারে ব্যস্ত। সেই সূত্রে শহরে রুক্মিণীর অনুপস্থিতি ঘিরেও জল্পনা বেড়েছে সর্বত্র।

তবে নায়িকার অবশ্য এটি প্রথম হিন্দি ছবি নয়। আগে বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে জুটিতে দেখা গিয়েছিল তাকে। অক্ষয়ের সঙ্গে রুক্মিণীর জুটি বাঁধা নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে। আপাতত আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.