× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চোটের পর এবার অনিদ্রায় ভুগছেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক।

০৬ অক্টোবর ২০২৬, ১৩:৩৭ পিএম

ছবি: সংগৃহীত।

জনপ্রিয় রিয়েলিটি শোর সেটে দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না অমিতাভ বচ্চনের। কিছুদিন আগেই ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) সেটে পা পিছলে পড়ে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন এই মেগাস্টার। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই এবার এক নতুন সমস্যায় পড়েছেন তিনি শত চেষ্টা করেও মিলছে না পর্যাপ্ত ঘুম।

বয়সের এই অপরাহ্ণে শারীরিক চোটের পাশাপাশি অনিদ্রার এই নতুন ভোগান্তি ভাবিয়ে তুলেছে ভক্তদের। সম্প্রতি নিজের ব্লগে এই শারীরিক অসমর্থতা ও নতুন উপলব্ধি নিয়ে মনের অর্গল খুলেছেন অমিতাভ।

তিনি জানান, শরীরকে স্বাভাবিক ও সুস্থ রাখতে রাতের ঘুমের কোনো বিকল্প নেই। কিন্তু দীর্ঘদিনের ব্যস্ত রুটিনের কারণে প্রয়োজনীয় সময়টুকু বের করতেই তিনি এখন হিমশিম খাচ্ছেন।

নিজের ব্লগ পোস্টে বিগ বি লেখেন, ‘রাতের ঘুমই মানুষের শরীরকে সবচেয়ে ভালোভাবে সেরে উঠতে সাহায্য করে। কিন্তু সেই ঘুমের জন্যই সময় বের করতে আমার কষ্ট হচ্ছে। তবে এবার থেকে আমি দ্রুত ঘুমে পড়ার অভ্যাস করব। কাজের জন্য ভোরবেলা তো উঠতেই হয়, তাই রুটিন বদলানো জরুরি।’

তিনি আরও জানান, কাজের পাশাপাশি সবসময় মাথায় নানা ধরনের চিন্তা ঘুরে বেড়ায়। জীবনের ভালো কিছু অর্জনই তাকে আজও এগিয়ে যাওয়ার শক্তি জোগায়। আর এই যাত্রা দীর্ঘ করতে হলে শরীরকে বিশ্রাম দেওয়া ছাড়া যে অন্য পথ নেই, তা এখন হারে হারে টের পাচ্ছেন এই প্রবীণ অভিনেতা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.