× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতে পুলিশের ঘুষের টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট

১৮ আগস্ট ২০২৪, ১৮:২২ পিএম

ছবিঃ সংগৃহীত

ভারতের নয়াদিল্লিতে দায়িত্ব পালনরত অবস্থায় তিন ট্রাফিক পুলিশ সদস্যের মাঝে ঘুষের টাকা ভাগাভাগি করার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল (১৭ আগস্ট) রাস্তায় দায়িত্ব পালনের সময় ঘুষ হিসেবে নেওয়া ওই অর্থ তিনজনের মাঝে ভাগাভাগি করার দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়ার পর তা নিয়ে দেশটিতে তোলপাড় শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দিল্লির থ্রিল লরি সার্কেলের গাজীপুরে পুলিশ চেকপোস্টের ভেতরে এক ব্যক্তির সাথে তর্ক-বিতর্ক করছেন ট্রাফিক পুলিশের এক সদস্য। কথোপকথনের এক পর্যায়ে পুলিশ সদস্য ওই ব্যক্তিকে পেছনের দিকের একটি টেবিলে টাকার বান্ডিল রাখার ইঙ্গিত দেন।

পরে ওই ব্যক্তি সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর পুলিশ সদস্য টেবিলের সামনে বসেন এবং টাকা গণনা করতে শুরু করেন। ভিডিওতে একে অপরের পাশে বসা তিন পুলিশ সদস্যকে দেখা যায়। এরপর ঘুষ গ্রহণ করা প্রথম পুলিশ সদস্য তাদের তিনজনের মধ্যে টাকা ভাগ করে দেন। টাকা পেয়ে দু’জনকে হাসতে দেখা যায়।

ঘুষের টাকা পুলিশের তিন সদস্যের মাঝে ভাগাভাগির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভাইরাল হয়েছে। এক্সে ভাইরাল ভিডিওতে কমেন্ট করেছেন দিল্লির গভর্নর লেফটেন্যান্ট ভি কে সাক্সেনা।

এতে তিনি লিখেছেন, এই ঘটনায় অভিযুক্ত পুলিশের দুই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও একজন হেড কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে।

তিনি বলেছেন, এই পোস্টটি আমলে নিয়ে প্রাথমিক তদন্তের পর অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হচ্ছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.