× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব করল চীনের হোম জয় সকস্

ডেস্ক রিপোর্ট

১০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৪ পিএম

ছবিঃ সংগৃহীত

চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান হোম জয় সকস্ বাংলাদেশ কোম্পানি লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগে একটি মোজা ও তৈরি পোশাক প্রস্তুতকারী কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে সম্প্রতি (০৮-০৯-২০২৪) ঢাকাস্থ বেপজা নির্বাহী দপ্তরে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসি এর উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জনাব মোঃ আশরাফুল কবীর এবং হোম জয় সকস্ধসঢ়; বাংলাদেশ কোম্পানি লিমিটেড -এর ব্যবস্থাপনা পরিচালক মি. ফু ওয়েনলং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চীনা প্রতিষ্ঠানটি বার্ষিক ১০ কোটি জোড়া মোজা, ১০ কোটি পিস টাইটস, ১০ কোটি পিস নারীদের অন্তর্বাস, ৫ কোটি মিলিয়ন পিস বাচ্চাদের নীট পোশাক তৈরি করবে। প্রতিষ্ঠানটিতে ৪৯৮০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বাংলাদেশে বিশেষত বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করায় হোম জয় সকস্ধসঢ়;কে ধন্যবাদ জানান বেপজার নির্বাহী চেয়ারম্যান। তিনি আশা প্রকাশ করেন এই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) আ. স. ম. জামশেদ খোন্দকার, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মোঃ তানভীর হোসেন, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চল বেপজার সর্ববৃহৎ উদ্যোগ। হোম জয় সকস্ধসঢ়;সহ এ পর্যন্ত মোট ৩৩টি প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে যাদের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ মোট ৭৬৮.৪৬ মিলিয়ন মার্কিন ডলার। তন্মধ্যে, তিনটি শিল্প প্রতিষ্ঠান তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.