ছবিঃ সংগৃহীত।
ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েল ইরানকে নিয়ে ভুল ধারণা করেছে এবং এই ভুল আমরা শুধরে দেব। ইসরায়েলকে পাল্টা হামলার প্রচ্ছন্ন হুমকি দিয়েই বিমান হামলা প্রসঙ্গে এই প্রথমবারের মতো মুখ খুললেন খামেনী।
গত শনিবার (২৬ অক্টোবর) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ইরানের রাজধানী তেহরানসহ আরো তিনটি জায়গায় বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের একাধিক সামরিক, মিসাইল ঘাঁটি এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা কে লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল আইডিএফ।
ইসরায়েলের এই হামলায় বড় ধরনের ক্ষতি না হলেও এটিকে ‘হালকাভাবে’ নেওয়ার সুযোগ নেই বলেও উল্লেখ করেছে খোমেনী।
ইসরায়েলকে হুমকি দিয়ে খোমেনী বলেন, “দুইদিন আগে ইহুদিবাদী সরকারের (ইসরায়েল) করা অপরাধকে হালকা ভাবে নেওয়া যাবে না। আবার অতিরঞ্জিতও করা যাবে না। তারা ইরানকে চেনে না এবং তারা এখনো সঠিকভাবে ইরানের সক্ষমতা, ইচ্ছাশক্তিকে বুঝতে পারেনি। তাদেরকে আমাদের এটি বোঝাতে হবে।”
ইরানি কর্মকর্তারা ভাষ্যমতে ইসরায়েলের হামলায় তাদের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যদিও ইসরায়েলি হামলায় তাদের চার সেনা নিহত হয়েছেন। এছাড়াও তাদের মিসাইল উৎপাদনকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।
পক্ষান্তরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন যে, ইরানে হামলা চালিয়ে তারা তাদের লক্ষ্য অর্জন করেছেন। তার ভাষ্যমতে, ইরানে তাদের বিমানবাহিনী ‘নির্ভূল এবং সীমিত’ হামলা চালিয়েছে।
এদিকে ২৬ তারিখের এই হামলার জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালান হবে বলে ঘোষণা দিয়েছে তেহরান। একটি সরকারি সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে দেশটির আধা সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ। ইরান পাল্টা হামলা চালানোর জন্য প্রস্তুত আছে বলে জানানো হয় খবরে।
গত ২৬ তারিখ সূর্যের আলো ফোটার আগেই তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পান সেখানকার বাসিন্দারা। বিশেষ করে শহরের পশ্চিমদিকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তাসনিম নিউজ এর ভাষ্যমতে, ইসরায়েলি বিমানবাহিনীর হামলা প্রতিরোধে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের শব্দ ছিল ওগুলো।
উল্লেখ্য, গত ১ অক্টোবর ইসরায়েলে ১৮১টি ব্যালিস্টিক মিসাইল ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। সাবেক হামাস প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং চৌকস বিপ্লবী গার্ডের কমান্ডার আব্বাস নিলফোরোসানকে হত্যার প্রতিশোধে এসব মিসাইল ছোড়ে বলে জানায় তেহরান।
ইসরায়েল হামলার জবাবে ইরান কী পদক্ষেপ নেবে তার দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। এর মধ্যেই যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ পশ্চিমাদেশগুলো ইরানের প্রতি আহ্বান জানিয়েছে হামলা পাল্টা-হামলার খেলা যেন এখনই শেষ হয়।
সূত্র: বিবিসি
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
