× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুক্তরাষ্ট্রে ৩ দিনে ৫ শতাধিক অবৈধ অভিবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক।

২৪ জানুয়ারি ২০২৫, ২০:০২ পিএম । আপডেটঃ ২৪ জানুয়ারি ২০২৫, ২০:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

গতকাল (২৩ জানুয়ারি) পর্যন্ত ৩ দিনে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ৩৭০ জনেরও বেশি অবৈধ অভিবাসিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটি।

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মাইক্রো ব্লগিং সাইট এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

পোস্টে লেভিট বলেন, “ট্রাম্প প্রশাসন গত তিন দিনে ৫৩৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে সন্দেহভাজন সন্ত্রাসী, গ্যাং সদস্য এবং এমন বেশ কয়েকজন অপরাধী আছে, যারা শিশুও অপ্রাপ্তবয়স্কদের ধর্ষণের অভিযোগে অভিযুক্ত।”

“গ্রেপ্তারদের মধ্যে ৩৭৩ জনকে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর উড়োজাহাজের মাধ্যমে ফেরতও পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে এবং নিকট ভবিষ্যতেই রেকর্ড সংখ্যক অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাবে ট্রাম্প প্রশাসন। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা ফেরত পাঠানো হবে।”

যুক্ত প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হউসের মিডিয়া টিমও পৃথক এক এক্সপোস্টে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

ডোনাল্ড ট্রাম্প গত ২০ জানুয়ারি সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর একের পর এক নিওর্বাহী আদেশে স্বাক্ষর করেন, এরমধ্যে একটি আদেশ ছিল, ‘আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান'। এই আদেশের ভিত্তিতেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। 


সূত্রঃ এএফপি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.