× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাইজেরিয়ায় ২০ জেলেকে গুলি করে হত্যা করল বোকো হারাম

আন্তর্জাতিক ডেস্ক।

২৪ জানুয়ারি ২০২৫, ২১:১২ পিএম

ছবিঃ সংগৃহীত।

জঙ্গি সংগঠন বোকো হারাম নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের একটি গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে অন্তত ২০ জন জেলেকে হত্যা করেছে।

বার্তা সংস্থা রয়টার্সকে গতকাল (২৩ জানুয়ারি) গ্রামের বাসিন্দা, জেলে ও স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা এ খবর দিয়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টার দিকে গাদান গারি গ্রামে জঙ্গিরা এ হামলা চালায়, জানিয়েছেন বেসামরিক জয়েন্ট টাস্ক ফোর্সের সদস্য মোদু আরি।

তিনি বলেন, হামলাকারীরা কাজে ব্যস্ত জেলেদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়ে অন্তত ২০ জনকে হত্যা করেছে।

মুস্তাফা কাসাহাল্লাহ নামে গ্রামটির এক বাসিন্দা বলেন, নিহতদের মধ্যে তার সন্তানও আছে। তারা ১৫টির বেশি মৃতদেহ কবর দিয়েছেন।

বোকো হারামের এই হামলা প্রসঙ্গে এখন পর্যন্ত নাইজেরিয়ার সেনাবাহিনী ও বোর্নো রাজ্যের কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.