যুক্তরাষ্ট্রের
অ্যারিজোনা অঙ্গরাজ্যের স্কটসডেল বিমানবন্দরে গতকাল (১০ ফেব্রুয়ারি) এক
ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রানওয়েতে দুটি বিমানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং অন্তত তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেডারেল
এভিয়েশন অ্যাসোসিয়েশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে,
অবতরণের সময় একটি 'লিয়ারজেট-৩৫এ' বিমান নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে যায় এবং পার্ক করা অবস্থায় থাকা একটি 'গালফস্ট্রিম-২০০' বিজনেস জেটের সাথে ধাক্কা লাগে।
স্কটসডেল
ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র ডেভ ফোলিও জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে তদন্ত শুরু হয়েছে এবং এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন
সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।
এই
দুর্ঘটনার ফলে স্কটসডেল বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তদন্তের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া
হয়েছে।