× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসরায়েলি বন্দিদের অবিলম্বে মুক্তি চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক।

১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলার জেরে গাজায় আটক ইসরায়েলি বন্দিদের মুক্তি ‘অনির্দিষ্টকালের' জন্য স্থগিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এ নিয়ে দ্রুত প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, বন্দিদের মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি শেষ হওয়া উচিত।

আজ (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ডোনাল্ড ট্রাম্প গতকাল (১০ ফেব্রুয়ারি) বলেছেন, আগামী শনিবারের (১৫ ফেব্রুয়ারি) মধ্যে গাজায় জিম্মি সকল বন্দিকে ফিরিয়ে দেওয়া না হলে, তিনি শীঘ্রই ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি বাতিলের প্রস্তাব দেবেন একই সাথে এমন পরিস্থিতির উদ্ভব ঘটাবেন যাতে আবারও পরিস্থিতি সহিংস হয়ে উঠবে।

ট্রাম্প সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ের সময় বলেন, অবিলম্বে গাজা থেকে ফিলিস্তিনি শরণার্থীদের স্থানান্তরিত না করা হলে, জর্ডান ও মিসরকে সহায়তা প্রদান করা বন্ধ করে দেবেন।

এর আগে লেবাননের ওপর হামলা চালানোর জেরে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে হামাস বন্দিদের মুক্তি ‘অনির্দিষ্টকালের' জন্য স্থগিত করে। এ বিষয়ে হামাসের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, “গত তিন সপ্তাহে, প্রতিরোধ বাহিনীর নেতারা শত্রুদের (ইসরায়েল) চুক্তি লঙ্ঘনের বিষয়টি অনুসরণ করেছেন। তারা চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। বাস্তচ্যুত সাধারণ মানুষের উত্তর গাজায় ফেরায় বিলম্ব করা, বিভিন্ন জায়গায় তাদের ওপর হামলার মতো ঘটনাও এর মধ্যে রয়েছে। এছাড়া চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ পৌঁছাতে দিতেও ব্যর্থ হয়েছে তারা।”

আবু ওবায়দা আরও বলেছেন, “অপরদিকে প্রতিরোধ বাহিনী তাদের কথা সম্পূর্ণভাবে রক্ষা করে চলেছে।”

তিনি বলেন, “আগামী ১৫ ফেব্রুয়ারি, শনিবার ইহুদিবাদী বন্দিদের মুক্তি দেওয়ার যে সময় নির্ধারণ করা ছিল, সেটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। যতক্ষণ না দখলদাররা চুক্তির শর্ত পূরণ করবে ততদিন আমরা এই সিদ্ধান্তে অটল থাকব।”

হামাসের এই ঘোষণার বিপরীতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.