× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত প্রাক্তন গভর্নরকে ট্রাম্পের ক্ষমা

আন্তর্জাতিক ডেস্ক।

১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১০ ফেব্রুয়ারি) ইলিনয়ের প্রাক্তন গভর্নর রড ব্লাগোজেভিচকে ক্ষমা করে দিয়েছেন। ট্রাম্প পাঁচ বছর আগে তার প্রথম মেয়াদে দুর্নীতির দায়ে অভিযুক্ত রড ব্লাগোজেভিচের সাজা কমিয়েছিলেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

২০০৮ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বানে বারাক ওবামা প্রেসিডেন্ট পদে জয়লাভ করেন। প্রেসিডেন্ট ওবামার শূন্য সিনেট আসনটি বিক্রি করার জন্য রড ব্লাগোজেভিচকে দোষী সাব্যস্ত করা হয় এবং ২০০৯ সালে ব্লাগোজেভিচকে ইলিনয়ের গভর্নর পদ থেকে অপসারণ করা হয়।

হোয়াইট হাউসের ওভাল অফিসে ক্ষমা স্বাক্ষর করার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, এটা এক ধরনের ভয়াবহ অবিচার ছিল। তারা কেবল তার পেছনে লেগেছিল। তারা অনেক লোকের পেছনে লেগেছিল।

"আমি মনে করি, তিনি খুব ভালো মানুষ এবং এটি হওয়া উচিত হয়নি।" মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, ব্লাগোজেভিচকে সার্বিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের কথা ভাবছেন কিনা সাংবাদিকরা জানতে চাইলে ট্রাম্প বলেন, "না, তবে আমি করব। তিনি এখন এই কক্ষের অন্য যে কারও চেয়ে পরিষ্কার।"

২০২০ সালে, ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্লাগোজেভিচকে মুক্তি দেওয়ার পক্ষে তেমন কোনো জোরালো যুক্তি উল্লেখ করেননি ট্রাম্প।

প্রেসিডেন্ট উল্লেখ করেন, আমি একবার টিভি রিয়েলিটি শো "দ্য অ্যাপ্রেন্টিস"-এ ব্লাগোজেভিচের সাথে পারফর্ম করেছিলাম। আমার মনে হচ্ছিল ব্লাগোজেভিচ একজন খুব ভালো মানুষ।

কিন্তু তিনি আরো বলেন, "আমি তাকে খুব ভালোভাবে চিনি না।"

ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি আট বছর জেলে কাটিয়েছেন। অনেকেই এই সাজার সাথে একমত নন বলে মন্তব্য করেন তিনি।

২০ জানুয়ারী দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে ফিরে আসার পর থেকে ট্রাম্প ইতোমধ্যেই বেশ কয়েকবার ক্ষমা জারি করার জন্য মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেছেন।

তার শপথ গ্রহণের সন্ধ্যায়, তিনি ২০২১ সালের ৬ জানুয়ারি ইউএস ক্যাপিটলে জো বাইডেনের কাছে তার নির্বাচনী পরাজয়কে উল্টে দেওয়ার চেষ্টাকারী সমর্থকদের আক্রমণের সাথে জড়িত থাকার দায়ে সাজাপ্রাপ্ত প্রায় ১,৫০০ জনকে ক্ষমা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.