× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে 'আমেরিকা উপসাগর' করলো গুগল

আন্তর্জাতিক ডেস্ক।

১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

গুগল কর্তৃপক্ষ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ মেনে গতকাল (১০ ফেব্রুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে তাদের ম্যাপস প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের জন্য মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে "আমেরিকা উপসাগর" করেছে।

সান ফ্রান্সিসকো থেকে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ।

প্রযুক্তি জায়ান্টটি এক ব্লগ পোস্টে লিখেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের ব্যবহারকারীরা মেক্সিকো উপসাগরের আসল এবং নতুন নাম উভয়ই দেখতে পাবেন। যেমনটি অন্যান্য বিতর্কিত স্থানের ক্ষেত্রে দেখা যায়।

একটি পোস্টে গুগল জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে গুগল ম্যাপস ব্যবহারকারীরা 'আমেরিকা উপসাগর' দেখতে পাবেন এবং মেক্সিকোর লোকেরা 'মেক্সিকো উপসাগর' দেখতে পাবেন। বাকি সবাই উভয় নামই দেখতে পাবেন।

গুগল আরো জানিয়েছে, এই পরিবর্তনটি ভৌগোলিক নাম ও তথ্য ব্যবস্থারের মাধ্যমে মার্কিন সরকারের ভৌগোলিক নামকরণ অনুসরণের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ।

ক্ষমতা গ্রহণের পর, ট্রাম্প কেবল মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনই করেননি, আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ ডেনালির নামটি তার পূর্বের নাম মাউন্ট ম্যাককিনলেতে ফিরিয়ে আনার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।

২০১৫ সালে, তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন আনুষ্ঠানিকভাবে আলাস্কা পর্বতকে ডেনালি হিসেবে স্বীকৃতি দেন। যা আলাস্কার আদিবাসীরা শতাব্দী ধরে ব্যবহার করে আসছে।

নাম পরিবর্তনের ফলে ট্রাম্প আলাস্কার আদিবাসী গোষ্ঠীগুলোর সমালোচনার মুখে পড়েন। যারা দীর্ঘদিন ধরে ডেনালি নাম বজায় রাখার পক্ষে ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.