× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক।

১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

মার্কিন যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (১০ ফেব্রুয়ারি) ট্রাম্প এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।
আজ (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 
বিবিসি বলছে, ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে পৃথিবীর যেকোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রে স্টিল বা  অ্যালুমিনিয়াম বিক্রি করতে চাইলে রপ্তানি শুল্ক গুনতে হবে ২৫ শতাংশ। ২০২৪ সালের পুরো সময়টাতেই নির্বাচনী প্রচারণার সময়ই ট্রাম্প ঘোষণা দিয়ে রেখেছিলেন ক্ষমতায় গেলে তিনি এই সিদ্ধান্ত নেবেন।
ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্র থেকে এই দুই পণ্য অন্য দেশে বিক্রি করতে গেলে যেহেতু রপ্তানি শুল্ক দিতে হয়, তাই অন্য দেশ থেকেও এখন স্টিল ও অ্যালুমিনিয়াম যুক্তরাষ্ট্রে বিক্রি করতে গেলে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। 
ট্রাম্পের এই সিদ্ধান্ত নিয়ে জার্মানির অন্যতম প্রধান স্টিল উৎপাদন সংস্থা থাইসেনক্রুপ গতকাল (১০ ফেব্রুয়ারি) জানিয়েছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত তাদের ব্যবসায় খুব বেশি প্রভাব ফেলবে না। তাদের কথায়, “আমাদের মূল বাজার ইউরোপ, ফলে ট্রাম্পের এই ঘোষণা খুব বেশি প্রভাব ফেলবে না।”
তাদের বক্তব্য, যুক্তরাষ্ট্রে যে স্টিল ব্যবহার হয়, তার অধিকাংশই আমেরিকার বিভিন্ন সংস্থা তৈরি করে। ফলে ট্রাম্পের এই ঘোষণার ফলে বিশ্ব বাজারে খুব বেশি প্রভাব পড়ার কথা নয়। এছাড়া ইউরোপীয় ইউনিয়নও ট্রাম্পের এই পদক্ষেপ মেনে নিয়েছে। তারা জানিয়ে দিয়েছে, এ বিষয়ে তাদের কোনও বক্তব্য নেই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.