× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইস্পাত-অ্যালুমিনিয়ামে শুল্কারোপ, পাল্টা জবাবের ঘোষণা দিল ইউরোপীয় ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্ক।

১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

ইউরোপ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন আজ (১১ ফেব্রুয়ারি) জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর যে শুল্কারোপ করেছে, সেটার উপযুক্ত জবাব দেওয়া হবে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের খবর, গতকাল (১০ ফেব্রুয়ারি) ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫% শুল্ক আরোপ করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার নির্বাচিত হয়েও তিনি এমনটাই করেছিলেন।

ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে বিশ্ববাজারের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের ইস্পাত ও অ্যালুমিনিয়াম ব্যবসায়ীদের স্বস্তি মিলবে। কারণ এখন দেশটির অভ্যন্তরীণ বাজারে বিদেশ থেকে এই দুই পণ্য এনে কম দামে বিক্রি করতে পারবেন না ব্যবসায়ীরা। এজন্য তাদের মার্কিন ব্যবসায়ীদেরই দ্বারস্থ হতে হবে।

ভন ডার লিয়েন বলেন, ‘‘ইউরোপের স্বার্থ সুরক্ষায় পদক্ষেপ নেওয়া হবে। ব্যবসায় শুল্ক খারাপ, কিন্তু ভোক্তাদের জন্য সেটা আরও খারাপ। ইউরোপের ওপর অন্যায়ভাবে কর চাপিয়ে দেওয়া হলে জবাব দেওয়া হবে- অনেক কঠোর ও সমানুপাতিক পাল্টা পদক্ষেপ নেওয়া হবে।”

ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি এবং ইস্পাত উৎপাদনে অন্যতম শীর্ষস্থানীয় দেশ জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ পার্লামেন্টে বলেন, ‘‘যুক্তরাষ্ট্র যদি আমাদের জন্য বিকল্প কোনো পথ খোলা না রাখে, তাহলে ইউরোপীয় ইউনিয়ন ঐক্যবদ্ধভাবে জবাব দেবে।"

তিনি আরও মন্তব্য করেন বাণিজ্য যুদ্ধে শেষ পর্যন্ত দু'পক্ষকেই খেসারত দিতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.