× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তুরস্কের রাজনীতিতে যোগ দিলেন মেসুত ওজিল

আন্তর্জাতিক ডেস্ক।

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের নেতৃত্বাধীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) দলের সদস্য নির্বাচিত হয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল। আজ (২৪ ফেব্রুয়ারি) 'ফ্রান্স-২৪' সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, আঙ্কারায় অনুষ্ঠিত এক কংগ্রেসে একেপির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচিত হন ওজিল। ২০২৩ সালে ফুটবল থেকে অবসর নেওয়ার পর তিনি এরদোগানের সমর্থক হিসেবে দীর্ঘদিন পরিচিত। ২০১৯ সালে, সাবেক মিস তুরস্ক আমিন গুলসকে বিয়ে করার সময়, ওজিলের ‘বেস্টম্যান’ ছিলেন এরদোগান।

এছাড়া, ওজিল পূর্বে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলেছিলেন, যা নিয়ে জার্মান সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

তুরস্কের রক্ষণশীল দলের প্রধান হিসেবে এরদোগান নবমবারের মতো পুনঃনির্বাচিত হয়েছেন ২০০২ সাল থেকে। ওজিলকে দলে নেওয়ার পর তুরস্কের জনগণ কিভাবে বিষয়টি গ্রহণ করবে, সেটি এখন দেখার বিষয়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করছেন, তুরস্কে সাবেক এই ফুটবল তারকার জনপ্রিয়তা বেশ ভালো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.