× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কানাডা-মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ পিছিয়ে দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক।

০৭ মার্চ ২০২৫, ২১:০৬ পিএম । আপডেটঃ ০৭ মার্চ ২০২৫, ২১:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক এক মাসের জন্য স্থগিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (৬ মার্চ) ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। তবে, এই শুল্কসুবিধা শুধু উত্তর আমেরিকান বাণিজ্যিক চুক্তির আওতাধীন পণ্যের ওপর প্রযোজ্য হবে এবং তা আগামী ২ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। অন্যদিকে, অন্যান্য আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমের সঙ্গে ফোনালাপ করেছিলেন। তবে চীনের ওপর আরোপিত ২০ শতাংশ শুল্ক বহাল থাকবে। কানাডা জানিয়েছে, মার্কিন পণ্যের ওপর আরোপিত শুল্ক কার্যকর থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.