× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তানে সেনাবহরে আত্মঘাতী বোমা হামলা; নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক।

১৭ মার্চ ২০২৫, ১০:৫১ এএম

ছবিঃ সংগৃহীত।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আবারও বোমা হামলার ঘটনা ঘটেছে। গতকাল (১৬ মার্চ) নোশকি জেলার একটি আধাসামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। এই হামলায় ৩ সেনাসহ ২ পাকিস্তানি নাগরিক নিহত হন।

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন তাদের স্টেট মিডিয়ার বরাতে এ তথ্য জানিয়েছে।

এটি জানা গেছে, বিস্ফোরক ভর্তি একটি যান আধাসামরিক বাহিনীর গাড়িবহরের ওপর আঘাত হানে, যার পরিণতিতে বিকট বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। ঘটনাস্থলে অনেকেই প্রাণ হারান এবং আত্মঘাতী হামলায় ৩০ জনেরও বেশি আহত হন।

কিছুদিন আগে, বেলুচিস্তানে একটি যাত্রীবাহী ট্রেন ছিনতাই করে বিচ্ছিন্নতাবাদীরা। প্রায় সাড়ে ৩শ’ আরোহীকে জিম্মি করে তারা। পরে পাকিস্তানের সামরিক বাহিনী অভিযান চালিয়ে সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.