× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন ইহুদি বসতি গড়তে গাজা থেকে রাফা শহর বিচ্ছিন্ন করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক।

০৬ এপ্রিল ২০২৫, ১৫:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

ইসরায়েল দক্ষিণ গাজার ভেতরে নতুন একটি নিরাপত্তা করিডোর তৈরি করার ঘোষণা দিয়েছে, যা রাফা শহরকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করবে। ইতোমধ্যে, ইসরায়েল মোরাগ করিডোর স্থাপন করেছে, যার মাধ্যমে রাফা শহরকে গাজার বাকি অংশ থেকে আলাদা করা হচ্ছে। 

ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত মানচিত্র অনুযায়ী, করিডোরটি গাজার পূর্ব দিক থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত। গত বুধবার, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন এই নিরাপত্তা করিডোরের ঘোষণা দেন। তিনি জানান, এটি রাফা শহরকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করবে। 

মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মোরাগ ছিল একটি ইহুদি বসতি, যা রাফা এবং খান ইউনিসের মধ্যে অবস্থিত। নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন যে করিডোরটি এই দুই শহরের মধ্য দিয়ে যাবে। 

শনিবার (৫ এপ্রিল) ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা দক্ষিণ গাজার নতুন নিরাপত্তা করিডোরে তাদের ৩৬তম ডিভিশনের সেনাদের মোতায়েন করেছে। তবে, কোথায় এই সেনা মোতায়েন করা হয়েছে এবং কত সেনা মোতায়েন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে, গাজার বিভিন্ন জায়গায় ইসরায়েলি বোমা হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সাংবাদিক, শিশু সহ অন্তত ৪৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

অন্যদিকে, দক্ষিণ গাজায় ১৫ জন জরুরি কর্মী হত্যাকাণ্ডের ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী ভুল করেছে বলে স্বীকার করেছে। ২৩ মার্চে রাফার কাছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি এবং গাজার সিভিল ডিফেন্সের একটি দমকল গাড়ির উপর গুলি চালানো হয়। 

ইসরায়েল প্রথমে দাবি করেছিল যে, হেডলাইট না থাকায় অন্ধকারে গাড়িবহরটিকে ‘সন্দেহজনকভাবে’ এগিয়ে আসতে দেখা যায়, এ কারণে সৈন্যরা গুলি চালায়। এছাড়া, ইসরায়েল বলেছে যে, যানবাহনগুলো সেনাবাহিনীর সাথে সমন্বয় না করেই এগিয়ে এসেছিল। তবে, নিহত একজন প্যারামেডিকের মোবাইল ফোনে ধারণ করা ফুটেজে দেখা যায় যে, গাড়িগুলোর আলো ছিল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.