জর্ডানে
ফিলিস্তিনিদের সমর্থনে প্রতি শুক্রবার অনুষ্ঠিত হওয়া সাপ্তাহিক বিক্ষোভ কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজ গত শুক্রবার (১৮
এপ্রিল) এই তথ্য প্রকাশ
করে।
জর্ডানের
নিরাপত্তা বাহিনী সম্প্রতি সশস্ত্র হামলার একটি পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি করে। এ ঘটনায় সন্দেহভাজন
হিসেবে ১৬ জনকে গ্রেপ্তার
করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা রকেট ও ড্রোন ব্যবহার
করে হামলার ছক কষছিলেন। স্থানীয়
সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের কয়েকজন সাক্ষাৎকারে নিজেদের মুসলিম ব্রাদারহুডের সদস্য বলে দাবি করেছেন।
এই
ঘটনার পরপরই সরকার ফিলিস্তিনপন্থি বিক্ষোভ কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেয়।
জর্ডানে
সাধারণত প্রতি শুক্রবার ফিলিস্তিনিদের সমর্থনে এবং দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়ে থাকে। এসব কর্মসূচিতে হাজার হাজার মানুষ অংশ নিয়ে ফিলিস্তিনের পতাকা উড়ান এবং ইসরায়েলবিরোধী স্লোগান দেন। তবে গেল বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে ঘোষণা দেওয়া হয়, জর্ডানে এখন থেকে বিদেশি দেশের পতাকা প্রকাশ্যে উড়ানো নিষিদ্ধ।
জর্ডান
১৯৯৪ সালে ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করলেও, দেশটির নাগরিকদের প্রায় অর্ধেকই ফিলিস্তিনি বংশোদ্ভূত। ফলে জনমনে ইসরায়েলবিরোধী মনোভাব বরাবরই প্রবল। বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে
যখন ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে, তখন থেকে এই বিরোধিতা আরও
তীব্র রূপ নেয়।
গাজায়
চলমান মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে জর্ডানের জনগণ গত কয়েক মাস
ধরে নিয়মিত বিক্ষোভ করে আসছিলেন। তবে সাম্প্রতিক নিরাপত্তা উদ্বেগ এবং হামলার পরিকল্পনার অভিযোগের প্রেক্ষিতে সেই বিক্ষোভে এখন সরকারি নিষেধাজ্ঞা আরোপ করা হলো।