× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আজ সরাসরি আলোচনায় বসছে ভারত-পাকিস্তান

ডেস্ক রিপোর্ট

১২ মে ২০২৫, ১৫:১৬ পিএম

ছবি : সংগৃহিত

সরাসরি আলোচনায় বসছে ভারত-পাকিস্তান। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এ তথ্য দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি ‘হটলাইন’ বার্তা পাকিস্তানি সেনার উদ্দেশে পাঠানো হয়েছে। আজ সোমবার দুই দেশের সামরিক বাহিনীর ‘ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন্‌স’ (ডিজিএমও) পর্যায়ে আলোচনায় বসবেন। 

প্রতিরক্ষা বিশেষজ্ঞ সঞ্জীব শ্রীবাস্তব ইকোনমিক টাইমসকে বলেন, ‘এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারত ও পাকিস্তানের মধ্যে যে সমঝোতা হয়েছে, কীভাবে এটি অব্যাহত রাখা যায় এবং এটি স্থায়ী করার উপায় আলোচনা হবে। দেখা যাক বৈঠকের ফলাফল কী হয়।’ ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, গত শনিবার বিকেলে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.