× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয়লাভ করেছে পাকিস্তান- এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব

আন্তর্জাতিক ডেস্ক।

১২ মে ২০২৫, ১৫:১৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তান সামরিক বাহিনী উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বলে দাবি করেছে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাকিস্তান বিমান বাহিনীর সিনিয়র এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ জানান, সংঘর্ষ চলাকালে পাকিস্তান সফলভাবে ভারতের বেশকিছু সামরিক স্থাপনা ও কথিত ‘সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্র’ ধ্বংস করেছে। তিনি আরও দাবি করেন, আকাশপথে যুদ্ধে পাকিস্তান ভারতকে ছয়-শূন্য ব্যবধানে পরাজিত করেছে।

আওরঙ্গজেব আহমেদ বলেন, ভারতীয় আগ্রাসনের জবাবে পিএএফ অত্যন্ত কার্যকর ও কৌশলী প্রতিক্রিয়া দেখিয়েছে।

এদিকে আইএসপিআর-এর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, এই সংঘর্ষে আমরা আমাদের সামরিক শক্তির মাত্র একটি ক্ষুদ্র অংশ ব্যবহার করেছি। পাকিস্তানের আধুনিক যুদ্ধক্ষমতার অনেক কিছু এখনও প্রকাশ পায়নি, যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত রয়েছে।

যদিও সামরিক দৃষ্টিকোণ থেকে পাকিস্তান নিজের শক্তি প্রদর্শন করেছে, জেনারেল শরীফ পারমাণবিক যুদ্ধকে ‘নিছক বোকামি’ বলে অভিহিত করেন। তার ভাষায়, পাকিস্তানের পক্ষ থেকে কোনো যুদ্ধবিরতির অনুরোধ করা হয়নি, বরং ভারতই যুদ্ধবিরতির প্রতি আগ্রহ দেখিয়েছে।

তিনি আরও বলেন, আমরা নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতির প্রতিশ্রুতি কঠোরভাবে মেনে চলছি। তবে যদি বিরোধী পক্ষ এটি লঙ্ঘন করে, তাহলে আমরা উপযুক্ত জবাব দিতে প্রস্তুত।





সূত্রঃ সামা টিভি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.