× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হায়দ্রাবাদে 'করাচি বেকারি'তে বিজেপি কর্মীদের ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক।

১২ মে ২০২৫, ১৮:১৮ পিএম । আপডেটঃ ১২ মে ২০২৫, ১৮:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা আগে ভারতের হায়দ্রাবাদে অবস্থিত করাচি বেকারির একটি আউটলেটে ভাঙচুর চালিয়েছে বিজেপি কর্মীরা। শনিবার (১০ মে) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে তেলেঙ্গানার রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (আরজিআই) থানার শামশাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। খবর ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার-এর।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গেরুয়া শাল পরিহিত একদল লোক বেকারির সামনে পাকিস্তানের পতাকা পদদলিত করে এবং স্লোগান দেয় "পাকিস্তান মুর্দাবাদ"। ভিডিও ফুটেজে দেখা গেছে, তারা লাঠি দিয়ে দোকানের সাইনবোর্ডে আঘাত করছে—বিশেষ করে "করাচি" শব্দটি মুছে ফেলার চেষ্টা করে।

হায়দ্রাবাদের করাচি বেকারি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ভারতের স্বাধীনতার পূর্বে করাচি শহর থেকে উদ্বাস্তু হয়ে আসা এক ব্যবসায়ীর স্মৃতিবিজড়িত নাম। তবে ‘করাচি’ শব্দটি পাকিস্তানের শহরের নাম হওয়ায় অতীতে ভারত-পাকিস্তান উত্তেজনার সময় প্রতিষ্ঠানটি একাধিকবার হামলার শিকার হয়েছে।

নাম পরিবর্তনের জন্য একাধিকবার চাপ এলেও, প্রতিষ্ঠানের কর্ণধাররা এখনও তাঁদের ঐতিহাসিক শিকড় ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে নামটি বজায় রেখেছেন।

পুলিশ এখনও এ ঘটনায় কোনো মামলা বা গ্রেপ্তার প্রসঙ্গে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।




সূত্রঃ দ্য ওয়্যার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.