× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক।

১২ মে ২০২৫, ১৮:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত।

কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে চালানো ভারতীয় সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১২ মে) স্থানীয় সময় রাত ৮টায় এই ভাষণ দেওয়ার কথা রয়েছে। পারমাণবিক অস্ত্রধর দুই দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণা আসার পর এটি হবে মোদির প্রথম আনুষ্ঠানিক বক্তব্য।

গত ২২ এপ্রিল ভারত-অধিকৃত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় এবং এক নেপালি নাগরিক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তান-ভিত্তিক জঙ্গিগোষ্ঠীগুলোকেই দায়ী করে।

এরই জেরে ৭ মে থেকে ভারত শুরু করে ‘অপারেশন সিঁদুর’ নামের একটি ব্যাপক সামরিক অভিযান। ভারতীয় সেনাবাহিনী, বিমান ও নৌ বাহিনীর সমন্বয়ে পরিচালিত এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। ভারত দাবি করেছে, এই অভিযানে জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বা সন্ত্রাসী সংগঠনের অন্তত ১০০ সদস্য নিহত হয়েছেন।

এই হামলার পাল্টা জবাবে পাকিস্তানের সেনাবাহিনী ‘বুনইয়ান-উল-মারসুস’ নামের অভিযান শুরু করে। তারা দাবি করেছে, ভারতের অন্তত ২৬টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।

তীব্র এই উত্তেজনার মধ্যে গত শনিবার (১০ মে) যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স-এ দেওয়া এক পোস্টে লেখেন,

আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। শুভ বুদ্ধির ব্যবহার করে উভয়পক্ষ এই সিদ্ধান্তে আসায় অভিনন্দন।

তবে যুদ্ধবিরতির ঘোষণা আসার কয়েক ঘণ্টার মধ্যেই উভয় দেশই চুক্তি লঙ্ঘন করে সীমান্তে আবারও হামলা-পাল্টা হামলায় লিপ্ত হয়। উভয় দেশের সেনাবাহিনী একে অপরকে হুঁশিয়ার করে দিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে কঠোর জবাব দেওয়া হবে।



সূত্রঃ এনডিটিভি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.