× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবশেষে মার্কিন-ইসরায়েল জিম্মি ইডেন আলেকজান্ডারকে মুক্তি দিলো হামাস

আন্তর্জাতিক ডেস্ক।

১৩ মে ২০২৫, ১৩:৩২ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাজা থেকে আলোচিত মার্কিন-ইসরায়েলি নাগরিক ইডেন আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে হামাস। সোমবার (১২ মে) আন্তর্জাতিক রেড ক্রসের কাছে তাকে হস্তান্তর করা হয়। পরে তিনি নিরাপদে ইসরায়েলে পৌঁছান।

২১ বছর বয়সী আলেকজান্ডারকে হামাসের কাছে জীবিত থাকা একমাত্র মার্কিন নাগরিক বলে উল্লেখ করেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। তার মুক্তিকে ঘিরে কাতার ও মিশর আশাবাদ প্রকাশ করেছে যে, এটি চলমান যুদ্ধবিরতির আলোচনায় নতুন গতি আনবে।

মুক্তির পরপরই ইসরায়েল জানায়, তারা যুদ্ধবিরতি ও গাজায় ত্রাণ প্রবেশ সংক্রান্ত আলোচনার জন্য আগামী বৃহস্পতিবার (১৫ মে) আবারও কাতারে প্রতিনিধি দল পাঠাবে।

এর আগে কূটনৈতিক সূত্রে জানা যায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগেই আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.