গাজায়
চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ
তথ্য নিশ্চিত করা হয়েছে। হামাসের ঘনিষ্ঠ একজন ফিলিস্তিনি কর্মকর্তা জানান, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে প্রস্তাবিত শান্তি উদ্যোগে ইতিবাচক সাড়া দিয়েছে তারা।
প্রতিবেদনে
বলা হয়, নতুন চুক্তির আওতায় হামাস ৭০ দিনের যুদ্ধবিরতিতে
সম্মত হয়েছে। একই সঙ্গে মধ্যস্থতাকারীদের তত্ত্বাবধানে ১০ জন ইসরায়েলি
জিম্মিকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে তারা। এর বদলে ইসরায়েলকে
কয়েকশ' ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে হবে, যাদের মধ্যে অনেকেই দীর্ঘমেয়াদি কারাদণ্ডপ্রাপ্ত।
যদিও
হামাসের পক্ষ থেকে স্পষ্ট সম্মতির কথা জানানো হলেও, ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া
যায়নি। ফলে এই শান্তি প্রক্রিয়া
আদৌ বাস্তবায়িত হবে কি না, তা
এখনও অনিশ্চিত।
উল্লেখ্য,
গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান এবং হামাসের প্রতিরোধ লড়াইয়ে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং অঞ্চলজুড়ে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে। যুদ্ধবিরতির এ ধরনের প্রস্তাব
বাস্তবায়িত হলে তা সংকট নিরসনের
সম্ভাব্য পথ তৈরি করতে
পারে।
সূত্রঃ রয়টার্স।