বউয়ের
সঙ্গে ঝগড়া করে পার পেয়েছেন—এমন পুরুষ খুঁজে পাওয়া দুষ্কর। সাধারণ মানুষ হোন বা রাষ্ট্রপ্রধান, স্ত্রীর
রাগের কাছে অনেক সময়ই হার মানতেই হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও হয়তো সেই তালিকা থেকে বাদ যাননি।
সম্প্রতি
একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়—একটি বিমানের দরজার সামনে দাঁড়িয়ে আছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। হঠাৎ লাল পোশাক পরা একজন নারী তাকে হাতে হালকা একটি ধাক্কা দেন বা থাপ্পড়ের ভঙ্গিতে
স্পর্শ করেন। সেদিকে ক্যামেরা তাক করা ছিল, এবং দরজাও খোলা ছিল—সব মিলিয়ে ম্যাক্রোঁ
কিছুটা অপ্রস্তুত হয়ে আবার বিমানের ভেতরে ঢুকে পড়েন।
কিছুক্ষণ
পর দেখা যায়, সেই লাল পোশাক পরা নারীও তার সঙ্গে বেরিয়ে আসছেন। তখন নিশ্চিত হওয়া যায়, তিনি আর কেউ নন—প্রেসিডেন্ট ম্যাক্রোঁর স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁ।
পরে
অবশ্য প্রেসিডেন্ট পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। বিমানের সিঁড়ি দিয়ে নেমে হাত নেড়ে ক্যামেরার দিকে হাসিমুখে তাকান, কয়েকজনের সঙ্গে করমর্দনও করেন। তবে এই সময় তিনি
স্ত্রীর হাত ধরে নামেননি, যা উপস্থিত ক্যামেরাগুলোর
চোখ এড়ায়নি।