× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজা চুক্তি করুন, বন্দিদের ফেরান মধ্যরাতে ট্রাম্পের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক।

২৯ জুন ২০২৫, ১৩:৫১ পিএম

ছবি: সংগৃহীত

ইসরায়েল ও হামাসকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । 

গত শনিবার (২৮ জুন) মধ্যরাতে নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে ট্রাম্প লিখেছেন, “গাজায় চুক্তি করুন। বন্দিদের ফেরান!!!।”

তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হামাসের সঙ্গে দ্রুত যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন করার জন্য চাপ দিয়েছেন। ট্রাম্প এর আগে ভবিষ্যদ্বাণী করেছিলেন, এক সপ্তাহের মধ্যেই চুক্তি হবে।


প্রসঙ্গত, এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প আবারও নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান মামলার অবসান দাবি করেন। 

 ডোনাল্ড ট্রাম্প বলেন, নেতানিয়াহু এখন হামাসের সঙ্গে বন্দি মুক্তির চুক্তি করছেন, তাই তার বিরুদ্ধে মামলা বন্ধ করা উচিত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.