× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিয়ানমারে বৌদ্ধ মঠে বিমান হামলায় নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক।

১২ জুলাই ২০২৫, ২৩:০২ পিএম

ছবি: সংগৃহীত

মিয়ানমারের সাগাইং অঞ্চলের একটি বৌদ্ধ মঠে বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। লিন তা লু গ্রামে শুক্রবার রাতভর চলা এই হামলায় ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

কয়েক সপ্তাহ ধরে চলা সংঘর্ষ থেকে বাঁচতে আশপাশের গ্রাম থেকে দেড় শতাধিক মানুষ মঠটিতে আশ্রয় নিয়েছিলেন। খবর দ্য টেলিগ্রাফ

বিদ্রোহী গোষ্ঠীর এক সদস্য সংবাদমাধ্যমকে জানান, জঙ্গিবিমান রাত ১টার দিকে গ্রামের মঠের একটি ভবনে বোমা ফেলার পর চার শিশুসহ ২৩ বেসামরিক নাগরিক নিহত হন।

নিহতের সংখ্যা ৩০ হতে পারে বলে জানিয়েছে মিয়ানমারের স্বাধীন সংবাদমাধ্যম ডেমোক্রেটিক ভয়েজ অব বার্মা। দেশটির সামরিক বাহিনী এই হামলা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.