× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উত্তরায় বিমান দুর্ঘটনায় জাতিসংঘের সমবেদনা

ডেস্ক রিপোর্ট।

২১ জুলাই ২০২৫, ১৯:১৬ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় সমবেদনা জানিয়েছে জাতিসংঘ। একইসঙ্গে সংস্থাটি মঙ্গলবার (২২ জুলাই) অন্তর্বর্তী সরকার ঘোষিত একদিনের রাষ্ট্রীয় শোক পালনে যোগদানের কথা জানিয়েছে।

আজ সোমবার (২১ জুলাই) জাতিসংঘের বাংলাদেশ মিশন এক বার্তায় এ সমবেদনা প্রকাশ করেছে।

বার্তায় উল্লেখ করা হয়, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের বাংলাদেশ মিশন আন্তরিক সমবেদনা প্রকাশ করছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।

আমরা দুঃখের সঙ্গে স্বীকার করছি যে, বহু শিশুসহ বেশ কয়েকজনের মৃত্যু এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। জাতিসংঘ নিহতদের পরিবার এবং বন্ধুদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। এ দুঃখজনক দিনে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।

জাতিসংঘ মর্মান্তিক জরুরি অবস্থার প্রতিক্রিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানাচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.