× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুদানে আরএসএফের হামলায় নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক।

১৩ আগস্ট ২০২৫, ১৬:২২ পিএম

ছবি: সংগৃহীত

সশস্ত্র সংগঠন র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আর.এস.এফ) হামলায় সুদানের দাফুর অঞ্চলে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। অঞ্চলটিতে কর্মরত ত্রাণ কর্মকর্তারাসহ স্থানীয়রা এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার (১১ আগস্ট) অঞ্চলটির এল-ফাশের শহরে অবস্থিত শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়া ছিন্নমূল মানুষদের ওপর এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, হামলার শিকার ওই এল-ফাশের শহরেই সুদানের সেনাবাহিনীর অন্যতম শক্তিশালী ঘাটি রয়েছে। ধারণা করা হচ্ছে, একারণেই অঞ্চলটিতে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠিটি।

উল্লেখ্য, দেশটিতে প্রায় দু’বছর ধরে গৃহযুদ্ধ চলছে। এতে দেশটির অভ্যন্তরেই বাস্তুচ্যুত হয়েছে বহু মানুষ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.