× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতিসংঘের যুব জলবায়ু উপদেষ্টা পরিষদে বাংলাদেশের ফারজানা

আন্তর্জাতিক ডেস্ক।

১৩ আগস্ট ২০২৫, ১৮:২৯ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ফারজানা ফারুক ঝুমু জাতিসংঘ মহাসচিবের জলবায়ু পরিবর্তনবিষয়ক যুব উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

আজ বুধবার (১৩ আগস্ট) জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় তার নাম আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে ঘোষিত এই তৃতীয় দফার উপদেষ্টা পরিষদের সদস্যদের কার্যক্রম একই দিন থেকে শুরু হয়েছে। এই উদ্যোগ জাতিসংঘের ‘ইউথ ২০৩০ স্ট্র্যাটেজি’ এবং ‘আওয়ার কমন এজেন্ডা’র আওতায় পরিচালিত হচ্ছে।

বিশ্বব্যাপী বিভিন্ন যুব ও জলবায়ু সংগঠন থেকে প্রাপ্ত মনোনয়নের মধ্য থেকে সদস্যদের বাছাই করা হয়েছে। এই উপদেষ্টা পরিষদ জাতিসংঘ মহাসচিবকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বাস্তবভিত্তিক, কার্যকর ও ফলপ্রসূ পদক্ষেপ নেওয়ার বিষয়ে পরামর্শ প্রদান করবেন।

উল্লেখযোগ্যভাবে, ফারজানা এর আগে ইউনিসেফ বাংলাদেশের যুব দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি ২০২১ সালে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ২৬)-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.