× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজা দখলে ধ্বংসযজ্ঞ বাড়িয়েছে ইসরায়ল, নিহত ৭৮

আন্তর্জাতিক ডেস্ক।

০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ এএম

ছবি: সংগৃহীত।

ইসরায়েল গাজা নগর দখলের পরিকল্পনা বাস্তবায়নে ধ্বংসযজ্ঞ বাড়িয়েছে এবং প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক দক্ষিণে তথাকথিত ‘কনসেন্ট্রেশন জোনে’ ঠেলে দেওয়ার চেষ্টা করছে। রবিবার ভোর থেকে অন্তত ৭৮ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ৩২ জন খাদ্যের সন্ধানে মরিয়া হয়ে ঘুরছিলেন।

রবিবার (৩০ আগস্ট) গাজা নগরে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, আল-কুদস হাসপাতালের কাছে তাঁবু এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণের পর অগ্নিকাণ্ড ঘটে।

রিমাল এলাকায় একটি আবাসিক ফ্ল্যাটে হামলায় অন্তত ৫ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের মহাপরিচালক ইসমাইল আল-থাওয়াবতা জানিয়েছেন, ইসরায়েলি সেনারা আবাসিক এলাকায় ‘বিস্ফোরক রোবট’ ব্যবহার করছে এবং গাজা নগর থেকে জোরপূর্বক ফিলিস্তিনিদের উচ্ছেদ করছে।

রবিবার এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘গত তিন সপ্তাহে সেনারা বেসামরিক পাড়ায় এ ধরনের ৮০টিরও বেশি বিস্ফোরক যন্ত্র ব্যবহার করেছে।’ তিনি একে “‘ভূমি পোড়ানো নীতি’ আখ্যা দিয়ে বলেন, এটি ঘরবাড়ি ধ্বংস করছে এবং মানুষের জীবন বিপন্ন করছে।”

তিনি আরো বলেন, “গাজা নগরী ও উপত্যকার উত্তরাঞ্চলের এক মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি ধ্বংসযজ্ঞ ও দুর্ভিক্ষ সত্ত্বেও ‘জোরপূর্বক উচ্ছেদ ও জাতিগত নিধনের নীতি’ মানতে অস্বীকার করছেন।”

সূত্র: আল জাজিরার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.