× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ পিএম

ছবি:সংগৃহীত।

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। মেরিদা-কামপেচে মহাসড়কে ট্রেইলার, ট্যাক্সি ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা ঘটে। বার্তাসংস্থা আনাদোলু রোববার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।

বার্তাসংস্থাটি বলছে, দুর্ঘটনাটি ঘটে মেরিদা ও কামপেচে শহরের মধ্যবর্তী মহাসড়কে। এতে একটি ট্রেইলার, একটি প্রাইভেটকার এবং একটি ট্যাক্সির যাত্রীরা প্রাণ হারান। ইউকাতানের গভর্নর জোয়াকিন দিয়াজ মেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তিনি লিখেছেন, “প্রথম খবর পাওয়ার পর থেকেই জরুরি পরিষেবা, নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা সংশ্লিষ্টরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সহায়তা দিচ্ছেন।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.