× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ট্রাম্পের সঙ্গে আমিও এই শান্তি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক।

১৩ অক্টোবর ২০২৫, ১৭:২৩ পিএম

ছবি: সংগৃহীত।

ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা যুদ্ধবিরতি চুক্তি উপস্থাপনে ট্রাম্পের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যা প্রায় পুরো বিশ্বের সমর্থন পেয়েছে। সোমবার (১৩ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।  

নেতানিয়াহু বলেন, “এটি এমন একটি প্রস্তাব, যা আমাদের সকল জিম্মিকে ঘরে ফিরিয়ে আনে। এমন একটি প্রস্তাব যা আমাদের সব লক্ষ্য অর্জনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটায় এবং আমাদের অঞ্চলে ও তার বাইরেও শান্তির ঐতিহাসিক সম্প্রসারণের পথ খুলে দেয়।”

তিনি বলেন, “মিস্টার প্রেসিডেন্ট (ট্রাম্প), আপনি এই শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, আমিও এই শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং একসঙ্গে আমরা এই শান্তি অর্জন করব।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.