× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভেনিজুয়েলায় স্বর্ণখনি ধসে নিহত ১৪

ডেস্ক রিপোর্ট।

১৪ অক্টোবর ২০২৫, ১২:৪০ পিএম

ছবি: সংগৃহীত।

দক্ষিণ ভেনিজুয়েলার এল কালাও পৌর এলাকায় ভারী বর্ষণের পর একটি স্বর্ণের খনি ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

দেশটির জরুরি কর্মকর্তা বরাত এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্স জানিয়েছে, ন্যাশনাল রিস্ক সিস্টেমের দলগুলো উদ্ধার কাজ শুরু করেছে এবং তিনটি পৃথক খনির গর্ত থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

জরুরি কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ‘প্রথম ধাপে ওই এলাকায় সব খনির গর্ত থেকে পানি পাম্প করে সরানো হবে। ফলে পানির স্তর কমানো যাবে। এরপর উদ্ধার কাজের মূল্যায়ন করা হবে বলেও জানায় তারা।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.