× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের কাছে নিরাপত্তা চাইল দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক।

২৩ মার্চ ২০২৬, ২১:২২ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করতে এবার সরাসরি ইরানের কাছে আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

আল-জাজিরার তথ্যমতে, ইরানকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন। সংঘাতের কারণে অর্থনৈতিক চাপ বাড়ায় এ আহ্বান জানানো হয়েছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোর কাছে যুদ্ধজাহাজ চাইলেও তাতে সাড়া মেলেনি। এরপর নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েও জ্বালানিবাহী জাহাজ চলাচলে আস্থা ফেরাতে পারেনি যুক্তরাষ্ট্র।

এই দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা ও নৌপথে বিঘ্নের কারণে এশীয় শেয়ারবাজারে ধস নেমেছে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার মুদ্রা ওনের মান ১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.