× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা, আহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক।

০১ এপ্রিল ২০২৬, ১৯:০৪ পিএম

ছবি: সংগৃহীত।

ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানের ব্যালিস্টিক ক্লাস্টার মিসাইল হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। বুধবার (১ এপ্রিল) ছোড়া এ মিসাইল সরাসরি ইসরায়েলের মধ্যাঞ্চল ও বাণিজ্যিক রাজধানী তেলআবিবের বেনি ব্রাক এলাকায় আছড়ে পড়ে। খবর টাইমস অব ইসরায়েলের।

প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে মিসাইল ছোড়ার পর মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এছাড়া শহরের আরও কয়েক জায়গায় মিসাইল আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। হামলার পরপরই আক্রান্ত এলাকায় ছুটে যান উদ্ধারকর্মীরা।

হামলায় ১১ বছর বয়সী এক মেয়ে গুরুতর আহত হন। এছাড়া আরও দুজনের অবস্থাও খারাপ। বাকি ২২ জন সামান্য আহত হয়েছেন।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, মেয়েটি শার্পনেলের আঘাতে আহত হয়েছে এবং তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.