× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুক্তরাষ্ট্রের দুটি বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক।

০৫ এপ্রিল ২০২৬, ১৮:০৪ পিএম

ছবি: সংগৃহীত।

ইরানের ভূখণ্ডে মার্কিন ও ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক অভিযানের পাল্টা জবাবে বড় ধরনের সামরিক সাফল্যের দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণ ইসফাহানে ইরানি বাহিনীর অভিযানে যুক্তরাষ্ট্রের দুটি সি-১৩০ সামরিক পরিবহণ বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।

এর আগে ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ভূপাতিত একটি এফ-১৫ যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারে মার্কিন বাহিনীর পরিচালিত বিশেষ অভিযানের সময় অন্তত একটি সি-১৩০ বিমান ধ্বংস হয়েছিল। 

তবে আইআরজিসির সর্বশেষ বিবৃতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি বলে উল্লেখ করা হয়েছে। তাদের দাবি, মার্কিন উদ্ধারকারী দলের ব্যবহৃত একাধিক আকাশযান ইরানি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়। 

দক্ষিণ ইসফাহানের এই সামরিক সংঘাতের ফলে ওই অঞ্চলে উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে, যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসব আকাশযান ধ্বংসের বিষয়ে এখনো বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.