× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রজেক্টাইল উৎক্ষেপণের পরদিনই একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক।

০৮ এপ্রিল ২০২৬, ১৬:২৩ পিএম

ছবি: সংগৃহীত।

একদিন আগেই একটি প্রজেক্টাইল উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া। এর ঠিক একদিন পর বুধবার (৮ এপিল) একাধিক ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে কিম জং উনের দেশ। এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফের মতে, ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় ওনসান এলাকা থেকে পূর্বাঞ্চলীয় জলসীমার দিকে নিক্ষেপ করা হয়। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার শনাক্ত হওয়া প্রজেক্টাইলটিও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। 

এ ঘটনার পর দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী তাদের নজরদারি জোরদার করেছে এবং যুক্তরাষ্ট্রের সাথে তথ্য আদান-প্রদান করছে।

 দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার ছোড়া ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের প্রাথমিক পর্যায়ে ‘অস্বাভাবিক আচরণ’ দেখানোর পর দক্ষিণ কোরিয়ার সামরিক রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। সূত্র: ডিডব্লিউ


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.