× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসরায়েলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক।

১১ এপ্রিল ২০২৬, ১৭:৪৫ পিএম । আপডেটঃ ১১ এপ্রিল ২০২৬, ১৭:৪৫ পিএম

ছবি: সংগৃহীত।

উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা বস্তিতে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

 লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি সৈন্যদের একটি সমাবেশ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। 

সশস্ত্র গোষ্ঠীটি আরো জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি সৈন্যদের ইয়ারা ব্যারাককে লক্ষ্য করে রকেট হামলাও চালিয়েছে। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

এ ছাড়া গালিলি অঞ্চলের বান্না ও দেইর আল-আসাদ এলাকাতেও আঘাতের খবর পাওয়া গেছে এবং একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাত গত ২ মার্চ থেকে শুরু হয়। এটি হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলে রকেট হামলার দুই দিন পর ঘটে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর প্রতিশোধ হিসেবে ইসরায়েলে রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.