× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইরান চুক্তিতে আসুক আর না আসুক, আমরা জয়ী হয়েছি: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক।

১২ এপ্রিল ২০২৬, ০৯:১৮ এএম

ছবি: সংগৃহীত।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ বন্ধ এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংলাপে বসেছেন দুই দেশের সরকারি প্রতিনিধিরা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামাবাদ থেকে যে ফলাফলই আসুক না কেন— যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জয়ী হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) ফ্লোরিডার উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করেন ট্রাম্প। বিমানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেছেন, ‘ইসলামাদে যাই ঘটুক না কেন, আমরা জয়ী হয়েছি। চুক্তি হবে কি হবে না— তা নিয়ে আমার কিছু যায়-আসে না।’

এই যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গতকাল শনিবার থেকে সংলাপ শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের সরকারি প্রতিনিধিদের মধ্যে। মার্কিন প্রতিনিধি দলটিকে নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহম্মদ বাঘের ঘালিবাফ। প্রায় ২০ ঘণ্টা ধরে বৈঠক করছেন তারা।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা ওই দেশকে (ইরান) পরাজিত করেছি। এখন দেখা যাক কী হয়। হয়তো তারা চুক্তিতে আসবে, হয়তো আসবে না— এটা কোনো ব্যাপার নয়। যুক্তরাষ্ট্রের অবস্থান থেকে আমি বলতে পারি, আমরা জিতবো।’ -সূত্র : এএফপি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.