× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুক্তরাষ্ট্রের দাবি মেনে প্রস্তাব দিতে যাচ্ছে ইরান: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক।

২৫ এপ্রিল ২০২৬, ১১:৫১ এএম

ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান এমন একটি প্রস্তাব দিতে যাচ্ছে যা যুক্তরাষ্ট্রের দাবিগুলো পূরণ করার লক্ষ্যেই তৈরি করা হচ্ছে।  স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এ কথা বলেন। 

মুঠোফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প রয়টার্সকে বলেন, ‘তারা (ইরান) একটি প্রস্তাব দিচ্ছে, এখন দেখতে হবে সেটি কী হয়।’ তবে প্রস্তাবের বিষয়বস্তু সম্পর্কে তিনি এখনো অবগত নন বলেও জানান।

যুক্তরাষ্ট্র কার সঙ্গে আলোচনা করছে—এ প্রশ্নে ট্রাম্প সরাসরি কিছু বলতে চাননি। তিনি বলেন, ‘আমি সেটা বলতে চাই না, তবে আমরা এখন যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গেই কথা বলছি।’

এদিকে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফের বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র।  হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে ইসলামাবাদে আলোচনায় অংশ নিতে পাঠানোর পরিকল্পনা রয়েছে।  তারা শনিবার সকালে রওনা হবেন।

এর আগে,  শুক্রবার রাতে পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচির নেতৃত্বে একটি দল পৌঁছেছে।  এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের প্রতিনিধিরা পাকিস্তানের পৌঁছানোর পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও সেনাপ্রধান আসিম মুনিরসহ দেশটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি এবং ‘আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার চলমান প্রচেষ্টা’ নিয়ে আলোচনা হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.