× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উপসাগরীয় দেশগুলোর ৪ গুণ বেশি ক্ষতি করার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক।

২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ এএম

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তার মধ্যে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওয়াশিংটনের পক্ষ নিলে এর কড়া মাশুল গুনতে হবে। ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সাগাব এসফাহানি এক্সে দেয়া এক পোস্টে বলেন, ‘আমরা যেকোনো যুদ্ধাত্মক পদক্ষেপের জবাব দেব। হরমুজ প্রণালি অবরোধের কারণে আমাদের তেলকূপসহ যেকোনো অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে, যেসব দেশ আক্রমণকারী ওয়াশিংটনকে সহায়তা করবে তাদের চার গুণ ক্ষতি নিশ্চিত করা হবে।’ খবর এনডিটিভির। 

ইসমাইল সাগাব আরও বলেন, ‘আমাদের হিসাব এখন স্পষ্ট। একটি তেলকূপের বদলা চারটি তেলকূপ।’ এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের ওপর চাপ অব্যাহত থাকবে যাতে তারা তেল মজুত করতে বা জাহাজে তুলতে পারবে না। গত সপ্তাহে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, ‘ইরান আর্থিকভাবে ধসে পড়েছে! তারা এখনই হরমুজ প্রণালি খুলে দিতে চায়। নগদ অর্থের জন্য তারা হাহাকার করছে! প্রতিদিন ৫০ কোটি ডলার হারাচ্ছে। সেনা ও পুলিশ সদস্যরা বেতন পাচ্ছে না।’

পরে ফক্স নিউজকে ট্রাম্প বলেন, এই চাপ অব্যাহত থাকলে কয়েক দিনের মধ্যে ইরানের তেল পরিবহনব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়তে পারে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.