× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুদানে প্যারামিলিটারি বাহিনীর ড্রোন হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক।

০৩ মে ২০২৬, ০৯:৩৬ এএম

ছবি: সংগৃহীত।

সুদানের রাজধানী খারতুমে প্যারামিলিটারি বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ)-এর চালানো ড্রোন হামলায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।  শনিবার (২ মে) মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের সহায়তাকারী স্বাধীন আইনি সংগঠন ইমারজেন্সি লয়ার্স এ তথ্য জানায়। খবর আল জাজিরার। 

সংগঠনটি বলছে, এক সপ্তাহের মধ্যে রাজধানীতে এটি দ্বিতীয় হামলা। গত বছর সরকারি বাহিনী শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার পর কয়েক মাস ধরে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল।

তারা জানায়, এই হামলার জন্য তারা সম্পূর্ণভাবে আরএসএফকে দায়ী করছে এবং অভিযোগ করেছে যে দলটি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে।

ইমারজেন্সি লয়ার্স আরও বলছে, এটি বেসামরিক নাগরিকদের ওপর ধারাবাহিক হামলার একটি অংশ। 

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সুদানে চলতি বছরের প্রথম তিন মাসে ড্রোন হামলায় প্রায় ৭০০ বেসামরিক মানুষ নিহত হয়েছে।

গত বছর আরএসএফ খারতুমে একাধিক ড্রোন হামলা চালায়, যেগুলোর বেশিরভাগই সামরিক স্থাপনা, বিদ্যুৎকেন্দ্র ও পানি সরবরাহ অবকাঠামো লক্ষ্য করে করা হয়েছিল।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.