বাংলা, বিহার এবং ওড়িশার পর পশ্চিমবঙ্গ জয়ের ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা। সেই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের রাজনৈতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। প্রাপ্ত ফলাফলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠনের দিকে এগোচ্ছে বলে জানা গেছে, যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের প্রায় ১৫ বছরের শাসনের অবসান ঘটতে যাচ্ছে।
তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন—রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন? বিজেপি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করেনি।
দলীয় সূত্রে জানা গেছে, দিল্লির শীর্ষ নেতৃত্ব খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। সম্ভাব্য মুখ হিসেবে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং শমীক ভট্টাচার্যের নাম রাজনৈতিক মহলে ঘুরছে। যদিও দলীয়ভাবে এখনো কিছু নিশ্চিত করা হয়নি।
দলীয় সূত্রে আরো জানা গেছে, খুব শিগগিরই বিজয়ী নিয়ে বিধানসভার বৈঠক হতে পারে, যেখানে পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হবে। সেই নেতাই মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন। এ ক্ষেত্রে অমিত শাহ বা রাজনাথ সিংহ উপস্থিত থাকতে পারেন বলে জল্পনা রয়েছে।
বর্তমান বিধানসভার মেয়াদ ৯ মে পর্যন্ত থাকায়, তার মধ্যেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ৯ মে নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে।
উল্লেখ্য, দিনটি রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মবার্ষিকী (২৫ বৈশাখ), যা প্রতীকী দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ছিলেন এগারোর পরিবর্তনে মমতার সেনাপতি, সেই তিনিই আজ পালাবদলের মহানায়ক সব মিলিয়ে, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে, এখন নজর মুখ্যমন্ত্রী পদে চূড়ান্ত নাম ঘোষণার দিকে।